Skip to main content

Blog # 12 : একটি অপরিকল্পিত 'রোডট্রিপ'

 একটি অপরিকল্পিত Roadtrip....

আচ্ছা....বলুন তো...মুখোশ টা খুলে বুক ভোরে নিঃশ্বাস নেন নি কতদিন ?? সত্যি বলছি নিজের professional obligation এর কারণে মুখোশ টা প্রায় খোলাই হয় না আমার বাড়ির বাইরে | খোলা উচিতও নয় |

প্রাণ খুলে বেড়াতে যাওয়া হয় নি অনেকদিন হলো, আক্ষেপ থাকলেও নিয়ম ভেঙে ভিড়ের মধ্যে বেড়াতে যাওয়ার ইচ্ছে ছিল না কখনোই | ভিড় থেকে দূরে সবুজের মধ্যে কিছুক্ষন মুখোশ খুলে নিঃশ্বাস নেওয়ার চিন্তা টাকে তাই দূরে সরিয়ে রাখতে পারি নি| Sanitiser, কিছু শুকনো খাবার নিয়ে দুই বন্ধু মিলে বাইক নিয়ে এক রবিবার খুব ভোরে বেরিয়ে পড়লাম | বাইক টাও যেন  হাঁপ ছেড়ে বাঁচলো ! বিগত 3-4 দিন নিম্নচাপ জনিত অঝোরে বৃষ্টিও রাত থেকে বিরাম নিয়েছে | প্রসন্ন বরুণদেব কে প্রণাম সেরে বেরিয়ে পড়লাম|

যাবো ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি | তারপর কিছু ঠিক নেই, ফিরে আসবো অবশ্যি সন্ধ্যের মধ্যেই | এই অতিমারীর সময় বাইরে কোথাও থাকা বা খাওয়া নৈব নৈব চ | আমার শ্রীমতি আলো ফুটতে না ফুটতেই টোস্ট, ডিমসেদ্ধ আর কলা সহযোগে ব্রেকফাস্ট টিফিনবক্স বন্দি করে ফেলেছে ততক্ষনে | আজকের ছোট্ট আউটিং এ যেতে পারবে না, তাই রাগ হলেও ব্রেকফাস্ট টা ভালোবেসেই বানিয়েছিলো অবশ্য |

ভোর 5.30টাই বাইক দুটোর ইঞ্জিন গরম হতেই রওনা দিলাম, এক ঘন্টায় খড়গপুর ক্রস করে গেছি কোলাঘাট থেকে | কিছুক্ষন দাঁড়িয়ে মোবাইল এ GPS সেট করে নিলাম | লোধাশুলি তে ঠিক করলাম ঝাড়গ্রাম হয়েই বেলপাহাড়ি যাবো,ঝাড়গ্রাম শহরটাকে বাইপাস করে নিয়ে চিল্কিগড় হয়ে যাওয়ার রাস্তাটাকে বেছে নিয়েছি | রাস্তায় চিল্কিগড় রাজবাড়িতে দাঁড়িয়ে কিছু ছবি তুললাম, দেখলাম কনক-দূর্গা মন্দির অতিমারীতে দর্শনার্থীদের কাছে ব্রাত্য | বেলপাহাড়িতে পৌঁছলাম, তখন বাজে প্রায় সকাল 9টা |

ঝাড়গ্রাম




পৌঁছে গেলাম 'খেঁদারানি' জলাধার, কেউ কেউ তাকে খান্দারানী বা খন্দরানী বলেও ডাকে | শেষ 10 কিমি মেঠো রাস্তা কয়েকদিনের বৃষ্টিতে বেশ পিচ্ছিল হয়ে আছে কিছু জায়গায় | এই জলাধারে আমরা ছাড়া কোনো বহিরাগত নেই, শুনেছি শীতকালে বেশ ভিড় হয় এখানে,সেইসময় দেখার সুযোগ মেলে কিছু পরিযায়ী পাখিদের | আপাতত ভীড়হীন পরিবেশটাই স্বস্তিভরে বেশ উপভোগ করলাম 2ঘন্টার মতো | লেক এর ধারেই একটা অস্থায়ী পাটাতনের উপর বসে ব্রেকফাস্ট টাও সেরে নিলাম | নলকূপ এর ঠান্ডা জল এ চোখ মুখ ধুয়ে আর তৃষ্ণা মিটিয়ে বেরিয়ে পড়লাম পরের গন্তব্যে |






গুগুল মানচিত্র অনুসরণ করে পোঁছলাম ' গার্ডাসিনী' বা 'গারড়াসিনী' পাহাড়| হিলটপ এ যেতে পারলাম না অবশ্য, রাস্তা বন্ধ আছে এখন | কিন্তু ছোট ছোট পাহাড় বা টিলা সহযোগে যে সবুজঘন পরিবেশ পেলাম তা অবর্ণনীয়, বর্ষার জল পেয়ে সে যেনো আরও সবুজ আরও সতেজ হয়ে উঠেছে | দূরে পাহাড়, অনতিদূরে সবুজ ধানের জমি, সেখানে আদিবাসী মহিলারা সামনে ঝুকে ধানের চারা রোপন করছে |আমাদের ছবি তুলতে দেখে বেশ অবাক ই হচ্ছে বৈকি | ইস্কুল এখনো বন্ধ, কচিকাচারা  রাস্তার ধারে কিংবা বনের মাঝে নিজেদের খেলায় মত্ত, হঠাৎ আমাদের দেখে ছুটে এসে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছে | ঠিক ছোটবেলা আমরাও যেমন উড়োজাহাজ এর 'গঁ গঁ' শব্দ শুনে বাড়ির বাইরে বা ছাদে একছুট্টে বেরিয়ে পড়তাম, ঠিক তেমনি ওদের নিষ্পাপ অনুভূতিটা বুঝতে পেরে মনে মনে যেনো হেসে উঠলাম | কি সুন্দর ই না ছিল ফেলে আসা শৈশব ?






ঠিক ছিল হাতে সময় থাকলে 'ঝিলিমিলি' র দিকে একটু ঢুঁ মেরে আসবো, ওখানে 'তালবেড়িয়া' ড্যাম টা দেখার ইচ্ছে আছে | আরও 30-40কিমি গেলেই মুকুটমণিপুর | ওদিকটা আগে গিয়েছি | রাস্তায় আমাদের দেখে কিছু পুলিশ আমাদের ইতিবৃত্ত জানতে চাইলো,যা হয় আরকি | 'কোথা থেকে আসছেন?', ' কোথায় যাবেন?', 'কি বাইক এটা?' ইত্যাদি | "আপনারা এতদূর এসেছেন যখন শিমুলপাল ঘুরে দেখতে পারেন,ভালো লাগবে" একজন মধ্যবয়স্ক পুলিশ মশাই আওড়ে দিলেন | 'শিমুলপাল' জায়গাটা আমাদের পরিকল্পনাতে ছিলো না, কিন্তু বাইক নিয়ে যখন এসেছি আর বাইকে যখন তেল আছে তখন ভয় কিসের ? বেলপাহাড়ি থেকে ঘাটশিলা যাওয়ার রাস্তা থেকে একটা জায়গায় বামদিকে বেঁকে শিমুলপাল যেতে হয় |

খুব ভালো রাস্তা নয়, কিন্তু সেই রাস্তার আঁকেবাঁকে যে রহস্য, যে প্রাকৃতিক সৌন্দর্য, Landscape এর যে পালাবদল, সেটা উপভোগ করা বোধহয় Roadtrip এই সম্ভব | ছড়ানো ছেটানো কিছু দেহাতি গ্রাম, কখনো চড়াই, কখনো উৎরাই, হঠাৎ করে বাইকের সামনে চলে আসা হাঁস-মুরগি, গরু-মহিষের পাল ঠেলে এগিয়ে চলা...ঐ 30কিলোমিটার রাস্তা যেনো স্বপ্নের ঘোরে বয়ে চলেছি | যখনি সুযোগ পেয়েছি,ক্যামেরা বের করে মনের সুখে ছবি ও তুলেছি | 'রাঢ়বঙ্গ' এর প্রত্যন্ত গ্রামাঞ্চল explore করার এতো ভালো সুযোগ আগে আসে নি|

যে রাস্তা ধরে চলেছি, গুগল মানচিত্রে ও তাকে 'Unknown road' বলে উল্লেখ করছে | গ্রাম গুলো পেরিয়ে ঘন জঙ্গল ঘেরা পাহাড়াঞ্চল দিয়ে যখন এগিয়ে চলেছি, গা ছমছম করেনি বললে মিথ্যে বলা হবে | উল্টোদিক থেকে একটা 'Antimine Vehicle' দেখে যেনো সেই ভয় আরও কয়েকগুন বেড়ে যায় | শিমুলপাল থেকে আমরা একটা অজানা শর্টকাট রাস্তা নিয়েছিলাম যেটা ঝাড়খণ্ড হয়ে 'ধলভূমগড়' এ গিয়ে হাইরোড এ ওঠে| ঝাড়খন্ড এ প্রবেশ করামাত্র মাখন-মসৃন রাস্তায় পড়লাম | গ্রামাঞ্চলের আপাত-গুরুত্বহীন রাস্তাও যে এত সুন্দর এবং গোছানো হয়, এখানে না এলে জানতাম না | না আমাদের আর দাঁড়াতে হয়নি, ঐ রাস্তায় দাঁড়ানো যায় না, ঐ রাস্তাকে শুধু উপভোগ করতে হয় | একটা জায়গায় রাস্তা বলতে প্রায় 1 কিলোমিটার লম্বা, বেশ চওড়া একটা কংক্রিট এর চাতাল..ওটা 'Dhalbhumgar Airodrome' ব্রিটিশ আমলের পরিত্যক্ত এয়ারফোর্স এর রানওয়ে | ওর ওপর দিয়েই রাস্তা করে দেওয়া আছে |











ধলভূমগর এ যখন হাইওয়ে তে পড়লাম তখন বাজে বেলা 2টো | এবার ফেরার পালা | ওখান থেকে কোলাঘাট 167কিমি | আর ফিরে তাকাইনি| এই অনির্বচনীয় দুঃসময় ও মহামারীর মধ্যে, একবেলার দূষণমুক্ত অক্সিজেন ভরপুর অভিজ্ঞতা বুকে ভোরে,না আর ফিরে তাকাইনি | আড়াই ঘন্টায় বাকি রাস্তা একনিঃশ্বাসে শেষ করে যখন বাড়ি পৌঁছাই, তখন সবে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে | 'বরুণদেব' কে আবার একবার নমস্কার ঠুকে যাত্রা সাঙ্গ করলাম |

®Subhajit Bhakta.





Comments

  1. Shimulpal r rasta ta sottyi khb sundor.tourist spot to??night stay r ki option a6e??

    ReplyDelete
    Replies
    1. Thank you for your comment. Simulpal ...akta sightscene hote pare...thakar jaiga nei bolei jani.apni jodi offbeat homestay khojen...prakriti r moddhe...tobe Gardasini te akta homestay ache. Google Map e naam o location o deoa achr

      Delete

Post a Comment

Popular posts from this blog

Blog # 15 : আমাদের প্রথম সম্মেলন

একুশে ফেব্রুয়ারী ,2021 'চেস্ট ড্রেন টা এইভাবে কেন দিচ্ছিস? 3rd ইয়ার হয়ে গেলি কিচ্ছু শিখলি না'....PICU র ভেতর থেকে বিরক্তিস্বর ভেসে আসছে সত্য দার গলা থেকে | HDU তে কল্যাণ স্যার এর সাথে রাউন্ড এ থাকা নতুন ফার্স্ট ইয়ার ছেলেটা কাঁচের দেওয়ালের ওপারে তাকিয়েই মুখ ফিরিয়ে নিয়ে মুষড়ে পড়ে |কল্যাণ স্যার এর অভিজ্ঞ দৃষ্টিকে ফাঁকি দিতে না পেরে ছেলেটি বলে ওঠে 'না না স্যার ও কিছু  না '| পাশে থাকা উজ্জ্বল দা সভাবসিদ্ধ ভঙ্গিতে বলে ওঠে 'Welcome to MC Hub'| ফার্স্ট ইয়ার এর ছেলেটি কখন হোঁচট খেতে খেতে, বকা খেতে খেতে তিন তিনটি বছর পেরিয়ে যায় বুঝতে পারে না | কখন 'MC Hell' তার কাছে 'MC Heart' এ রূপান্তরিত হয়েছে সেটা ঠিক বুঝে ওঠার আগেই পাত-তারি গোটানোর পালা চলে আসে | পয়লা জানুয়ারী র নাটক, নতুন 1st ইয়ার এর ছেলেদের চাপে রাখা বা মেয়েদের চোখে চোখে রাখা!, কল্যাণ স্যার,কল্পনা ম্যাডাম দের class এর জন্যে মুখিয়ে থাকা, প্রথম সেন্ট্রাল লাইন এর গ্রান্ড ফিস্ট কিংবা ছোট্ট ঘুপছি ঘরে বসে বন্ধুদের জন্মদিনে কেক কাটা- জীবনের শত ব্যস্ততাতেও বুকের কোনে সযত্নে গোচ্ছিতো থাকে ফেলে আসা...

Blog # 1: Tinchuley - Okhrey - Pelling

THE TRIP TO REMEMBER It was 16 th of october,2015.The puja vacation has just kicked off. Well, when i say "puja vacation" it simply refers to my beautiful wife,Smritikana,a teacher herself,who enjoys this long vacations quite often and for myself my profession doesnt help me with this but somehow i have developed this deep seated liking to explore the world and reinvent myself.Last january we were out for Andaman and now we are all set to venture north of bengal and west sikkim.This time we have with us my friend Saumya and his wife Shrabani.Saumya,having known him from my childhood,is a travel-freak to say the least and has done something sort of PhD when it comes to visiting sikkim.He says " sikkim brings out a new ME in ME" We did some decent shopping before we started as is the case everytime we are out for a trip.My wife just loves to wear new things and makes it a point even if it means skipping our puja shopping. Well lot of introduction i made. We event...

Blog # 3 : TAJPUR on WHEELS

" The life you have led doesn't mean the only life you have .".If that is the case I have a load of things to be done.Would you believe me If I say I was fearful of riding a bike even as a pillion some 1 year back,then somehow the quoted text above took the better of me.Yes I have lot left to do in life and life that you have is your only chance.You always need a stimulant to even see your supressed desire and my wife,such a friend,proved to be that catalyst.She persuade and I oblige.On a hurry I bought a bike,a 155cc machine from Suzuki(gixxer) and on the 1st birthday of our bike here we were all ready for our 1st bike tour in group,destination tajpur. If I say I am a novice in touring with a bike,it shall not be an overstatement as the fellow bikers had lot of experience by their side.All 6 of us are school friends.Subhadip had more than 70000km of ride experience ,while Saumya had nothing short of 30000 km I guess.Only Shubhankar is someone whom I look up to when it ...