Skip to main content

Posts

Showing posts from June, 2019

Blog # 8 : Rangaroon, the hidden hamlet

   //রাঙারুন  এ  কিছুক্ষন // ঘন পাইন বন, এবড়ো খেবড়ো রাস্তা, একটা নামকরা চা বাগান এবং তার গল্পগাথা, দার্জিলিং শহরটাকে ঠিক সামনে রেখে কাঞ্চনজঙ্ঘা কে চোখে ধরা... এই নিয়ে বেঁচে থাকে এক অতীব সুন্দর, নির্জন গ্রাম.... আমার  তোমার 'রাঙ্গারুন '| বাঙালিদের গরমের ছুটিতে পাহাড় যাওয়া চাইই চাই | দার্জিলিং, কালিম্পঙ, গ্যাংটক এ  শ্বাসরুদ্ধ হওয়া আমরা তাই offbeat লোকেশন এর খোঁজ এ থাকি সারাক্ষন | তাই কখনো চলে যাই পশ্চিম সিকিমের 'ওখরে ' গ্রাম, কখনো বা 'তিনচুলে'| নয়মাসের ছোট্ট 'কিকি '(আমার ছোট্ট মেয়ে ) কে নিয়ে বেরিয়ে পড়লাম পোটলা বেঁধে, সবাই মিলে আমরা আট জন | কার্সিয়ং এ আগের রাত কাটিয়ে সকাল সকাল বেরিয়ে পড়া গেলো | সকাল থেকে অবশ্য পাহাড়ের মুখ ভার | ঢুকে পড়েছে প্রাক -বর্ষা, যেটা জুন মাসের প্রথম সপ্তাহে খুবই স্বাভাবিক |রাঙ্গারুন পান্ডব বর্জিত জায়গা না হলেও খুব পরিচিতও নয়, এমনকি আমাদের পাহাড়ি ড্রাইভার এর কাছেও জায়গাটা অচেনা | জোড়বাংলো থেকে লামাহাটা যাওয়ার পথে তিনমাইল থেকে বামদিকে বেঁকে গেছে একটা অচেনা গলি, মোড়ের চা দোকানিটা চিনিয়ে দিলো সেই রাস্তা | উৎরাই পাথুরে রাস্তা ধরে...