Skip to main content

Posts

Showing posts from June, 2021

Blog # 17 : চটজলদি ' চটকপুর'

| চটকপুর | ´উঠলো বাই, তো দার্জিলিং যাই`- ভ্রমনসুখী বাঙালিদের কাছে প্রবাদ টা বহুদিন আগেই পরিবর্তিত হয়েছে | কাজের সূত্র ব্যতিতে কে আর আজকাল কটক যায় বলুন | কৌতূহলি বাঙালিরা আবার 'Offbeat' পাহাড় এর প্রতি একটা আলাদা আকর্ষণ অনুভব করেন | নির্জন পাহাড়ি গ্রাম বা দূরের অজানা কোনো উঠতি জনপদ পেলে তো আর কথাই নেই | অমনি 'হে হে, রে রে ' করে মুড়ি, চিড়ে, বাতাসা, মাফলার, হনুমান টুপি পোটলা বন্দি করে বেড়িয়ে পড়ে | এ বিষয়ে, যে যাই বলুক, আমরা বাঙালিরা 'এগিয়ে থাকি, এগিয়ে রাখি '| যাইহোক, যে কথাটা বলছিলাম; NJP বা শিলিগুড়ি থেকে যখন দার্জিলিং ই যাবেন, তখন মাঝপথে একটা রাত থেকেই যেতে পারেন চটকপুর এ | `চটকপুর´ নামটা আজ খুব একটা অচেনা নয় | 'সোনাদা' হয়ে দার্জিলিং যাওয়ার সময় ডানদিকে বেঁকে গেলে চড়াইপথে আরও 7 কিমি দূরে চটকপুর গ্রাম | যারা কালিম্পঙ বা তিনচুলে কিংবা লামাহাট্টা ঘুরে এখানে আসতে চান তাঁদের 'তিন মাইল ' থেকে বামদিকে বেঁকে গেলেই হবে | আমরা অবশ্য আমাদের সফরের শেষদিনে দার্জিলিং থেকে নামার সময় এক রাত চটকপুর এ কাটিয়ে ছিলাম| সোনাদা থেকে বেশ চড়াই রাস্তাটা কিছুক্ষন পরে হারিয়ে যায়...