Skip to main content

Posts

Showing posts from October, 2019
কালিম্পঙ সার্কিট ভ্রমণ। প্রথম দিন : জলঢাকা পাহাড় আর ডুয়ার্স, উত্তরবঙ্গের দুটি অনন্য উপহার, দুটো আলাদা স্বাদের, আলাদা গন্ধের, আলাদা আবেশের, কিন্তূ দুটোই একইভাবে আমাদের অভিভূত করে। আচ্ছা যদি দুটোর স্বাদ একবারে মেটানো যায়. মেটানো কি সম্ভব? বোধহয় নয়। দেখা যাক। হাতে মাত্র চারটে রাত। নবমীর রাতে পদাতিক ধরে বেরিয়ে পড়লাম। আমরা দুজন couple আর আমাদের দু -দুটি পুচকি মেয়ে!আমাদের মেয়ে 'কিকি ' আর সৌম্য -শ্রাবনীর মেয়ে 'ওলি '। NJP তে বিফোর টাইম পৌঁছে গেছি। তাই দশমীর সকালটা একটা ইতিবাচক ভালো লাগা দিয়ে শুরু হয়ে গেলো। আজকের গন্তব্য 'জলঢাকা'। ঠিকই ধরেছেন, এটা জলঢাকা নদীর পাশেই.. যারা জায়গাটার নামের সাথে পরিচিত নন তারা নিশ্চই ঝালং বা বিন্দু  র নাম শুনেছেন। হ্যা,জলঢাকা জায়গাটা এদেরই কাছাকাছি। NJP থেকে আমাদের ড্রাইভার সঞ্জিত আমাদের নিয়ে যাচ্ছিলো একটা অচেনা রাস্তা দিয়ে, অন্তত আমার কাছে অচেনা। রাস্তাটা বেশ নির্জন, নতুন হয়েছে বোধহয়। খুবই কমসংখক টুরিস্ট ভেহিকেল ছুটছে আমাদের সাথে। দেখে বোঝার জো নেই যে পুজোর ছুটিতে নর্থ বেঙ্গল বেড়াতে এসেছি, এই প্রথমদিনের  নির্জনতার স্বাদ থেকে গেছিলো ...