Skip to main content

Posts

Showing posts from August, 2020

Blog # 12 : একটি অপরিকল্পিত 'রোডট্রিপ'

  একটি অপরিকল্পিত Roadtrip.... আচ্ছা....বলুন তো...মুখোশ টা খুলে বুক ভোরে নিঃশ্বাস নেন নি কতদিন ?? সত্যি বলছি নিজের professional obligation এর কারণে মুখোশ টা প্রায় খোলাই হয় না আমার বাড়ির বাইরে | খোলা উচিতও নয় | প্রাণ খুলে বেড়াতে যাওয়া হয় নি অনেকদিন হলো, আক্ষেপ থাকলেও নিয়ম ভেঙে ভিড়ের মধ্যে বেড়াতে যাওয়ার ইচ্ছে ছিল না কখনোই | ভিড় থেকে দূরে সবুজের মধ্যে কিছুক্ষন মুখোশ খুলে নিঃশ্বাস নেওয়ার চিন্তা টাকে তাই দূরে সরিয়ে রাখতে পারি নি| Sanitiser, কিছু শুকনো খাবার নিয়ে দুই বন্ধু মিলে বাইক নিয়ে এক রবিবার খুব ভোরে বেরিয়ে পড়লাম | বাইক টাও যেন  হাঁপ ছেড়ে বাঁচলো ! বিগত 3-4 দিন নিম্নচাপ জনিত অঝোরে বৃষ্টিও রাত থেকে বিরাম নিয়েছে | প্রসন্ন বরুণদেব কে প্রণাম সেরে বেরিয়ে পড়লাম| যাবো ঝাড়গ্রাম হয়ে বেলপাহাড়ি | তারপর কিছু ঠিক নেই, ফিরে আসবো অবশ্যি সন্ধ্যের মধ্যেই | এই অতিমারীর সময় বাইরে কোথাও থাকা বা খাওয়া নৈব নৈব চ | আমার শ্রীমতি আলো ফুটতে না ফুটতেই টোস্ট, ডিমসেদ্ধ আর কলা সহযোগে ব্রেকফাস্ট টিফিনবক্স বন্দি করে ফেলেছে ততক্ষনে | আজকের ছোট্ট আউটিং এ যেতে পারবে না, তাই রাগ হলেও ব্রেকফাস্ট টা ভালোবেসেই বানিয়...

Blog # 11 : ভেন্টিলেশন নিয়ে কিছু অজানা কথা

  যাঁরা বলেন,ভেন্টিলেশনে পেশেন্ট দের রাখা হয়,ডাক্তার দের মুনাফা বৃদ্ধির জন্যে....হাসপাতাল এর বিল ফুলিয়ে ফাঁপিয়ে বাড়ানোর জন্যে..... আচ্ছা প্রথমেই নিজের বর্ণনা দিয়ে রাখি,অন্তত এটা প্রমান হোক এই দীর্ঘ লেখাটা দিয়ে ভাওতাবাজি করতে আসিনি..আমি একজন ডাক্তার, হ্যা পাস করা!দীর্ঘ 12 বছর পড়াশুনা করে দুটি ডিগ্রী অর্জন করতে পেরেছি মাত্র, এখন pediatrician,মানে শিশু রোগ বিশেষজ্ঞ....এখন আবার সরকারি ডাক্তার....হ্যা সরকারি হাসপাতাল,এখনো যেখানে 2টাকা OPD টিকিট কেটে আর বিনেপয়সার indoor চিকিৎসা নিয়ে যাচ্ছে হাজারো লাখো মানুষ....দুঃখ্যের কথা তারা ঝাঁ চকচকে পাঁচতারা হাসপাতাল এর চিকিৎসা কেনার ক্ষমতা এখনো অর্জন করতে পারে নি,তাই হয়তো নিজের ড্রয়িং রুম এর আরামদায়ক sofa তে বসে চটকদারি FB/Whatsaap post শেয়ার করে না... অতএব,এই লেখাটাই আমার কোনো লাভ নেই বা Conflict of interest কিছু হওয়ার জায়গা নেই| বহুবছর ধরে "ভেন্টিলেশনে পেশেন্ট দের রাখা হয়,ডাক্তার দের মুনাফা বৃদ্ধির জন্যে....হাসপাতাল এর বিল ফুলিয়ে ফাঁপিয়ে বাড়ানোর জন্যে"....এই ধরণের পোস্ট দেখে আসছি...ignore করেছি,যেটা করা আজকের social media র বাড়বাড়ন্তে খুব দ...