একুশে ফেব্রুয়ারী ,2021 'চেস্ট ড্রেন টা এইভাবে কেন দিচ্ছিস? 3rd ইয়ার হয়ে গেলি কিচ্ছু শিখলি না'....PICU র ভেতর থেকে বিরক্তিস্বর ভেসে আসছে সত্য দার গলা থেকে | HDU তে কল্যাণ স্যার এর সাথে রাউন্ড এ থাকা নতুন ফার্স্ট ইয়ার ছেলেটা কাঁচের দেওয়ালের ওপারে তাকিয়েই মুখ ফিরিয়ে নিয়ে মুষড়ে পড়ে |কল্যাণ স্যার এর অভিজ্ঞ দৃষ্টিকে ফাঁকি দিতে না পেরে ছেলেটি বলে ওঠে 'না না স্যার ও কিছু না '| পাশে থাকা উজ্জ্বল দা সভাবসিদ্ধ ভঙ্গিতে বলে ওঠে 'Welcome to MC Hub'| ফার্স্ট ইয়ার এর ছেলেটি কখন হোঁচট খেতে খেতে, বকা খেতে খেতে তিন তিনটি বছর পেরিয়ে যায় বুঝতে পারে না | কখন 'MC Hell' তার কাছে 'MC Heart' এ রূপান্তরিত হয়েছে সেটা ঠিক বুঝে ওঠার আগেই পাত-তারি গোটানোর পালা চলে আসে | পয়লা জানুয়ারী র নাটক, নতুন 1st ইয়ার এর ছেলেদের চাপে রাখা বা মেয়েদের চোখে চোখে রাখা!, কল্যাণ স্যার,কল্পনা ম্যাডাম দের class এর জন্যে মুখিয়ে থাকা, প্রথম সেন্ট্রাল লাইন এর গ্রান্ড ফিস্ট কিংবা ছোট্ট ঘুপছি ঘরে বসে বন্ধুদের জন্মদিনে কেক কাটা- জীবনের শত ব্যস্ততাতেও বুকের কোনে সযত্নে গোচ্ছিতো থাকে ফেলে আসা...
Places through my Eyes