একুশে ফেব্রুয়ারী ,2021
21সে ফেব্রুয়ারী ,2021...করোনা অতিমারীতে বিধ্বস্ত শরীর ও মন এর বিশল্যকরণী খুঁজতে আমরা হাজির হলাম.....'লিচুবাগানে!'| 'আমরা' মানে.... ঐ মেডিকেলের শিশুবিভাগের প্রাক্তনী রা | বহুদিন পরে চেনা মুখগুলিকে দেখে প্রথম ইমপ্রেশন ছিল...যাক বাবা কেউ বুড়ো হয় নি....ছেলেপুলে হয়ে গেলেও কেউ পাল্টে যায় নি!
পার্থ দা,শুভায়ন,আশরাফ,ঐশীক দের আয়োজন ছিল চোখে পড়ার মতো | আর আমাদের মাথার ওপর মহিরুহ র মতো ছিলেন...আমাদের অভিভাবক কল্যাণ স্যার| মানুষটিকে যত দেখি তত অবাক হয়ে যাই | স্যার এর অনুপ্রেরণা ছাড়া এই প্রথম get-together বোধ হয় হতো না | সবকিছু খুঁটি নাটি খেয়াল রাখা,সবাই খেয়েছে কিনা খোঁজ রাখা, সুলগ্না রা হারিয়ে গেলে স্যার এর দুশ্চিন্তা করা ,আমাদের সবার জন্যে 'বারুইপুর এর পেয়ারা ' কিনে আনা, কল্যাণ স্যার আমাদের কাছে স্যার নন, Father Figure.
এবার আসা যাক পিকনিক এর কিছু দুর্লভ মুহূর্ত গুলোতে | গেছো ঐশীক এই দিন ই প্রথম আবিষ্কার করে যে সে Spin Bowler | মালদা র ছেলে সারফুল এইদিনই লিচু গাছ কে আম গাছ ভেবে লজ্জা পায় | বিয়ের তোড়জোড় সেরে ঘামতে ঘামতে দেরিতে আসা প্রীতম এইদিনই 'Hit the wicket ' এর প্রথম পুরস্কার পেয়ে যায়! কিন্তু উজ্জ্বল দা র নিজের বৌকে ঠেলে সরিয়ে দিয়ে Musical Chair এ প্রথম হওয়ার দৃশ্য আমাদের কাছে প্রথম নয় | জীবনের সব প্রতিযোগিতাতে উজ্জ্বল দা প্রথম হোক এই আসা আমাদের থাকবে |কচিকাচাদের বসেআঁকো প্রতিযোগিতা বা বিস্কুট দৌড় আমাদের পিকনিক এ অন্য মাত্রা এনে দেয়| খাওয়াদাওয়া সেরে পুরস্কার বিতরণী অনুষ্ঠান আর তারপর বিদায়ী মুহূর্ত গুলোকে ফ্রেম এ বন্দি রেখে দিন শেষ হয়| এবার বাড়ি ফেরার পালা |
সর্বশেষে এই কথা বলা যায়,ঐ কয়েক ঘন্টার মুহূর্ত গুলো বুকে ধরে আমরা আগামী বছর গুলোতেও একই উদ্দীপনা একই উচ্ছাস এ আবার মিলিত হবো,হয়তো অন্য কোন লিচুবাগানে!
Khb shundor likhecho dada
ReplyDeleteAshche bochor abar hobe😁
বছর বছর আবার হবে
Deleteঅসাধারণ ভক্ত দা। পরের বছর যেতেই হবে👏
ReplyDeleteঅবশ্যই
Deleteতুই তো বেশ ভালো লিখেছিস। পুরো পাকা হাতের লেখা।
ReplyDeleteঐ লেখার একটু চেষ্টা করি
DeleteBesh jomat lekha hoeche
ReplyDeleteBahhh...darun lekhani...etai mone holo porey .." memories are best picture".
DeleteGuner to sesh nei Bhokto da!!picnic kom family meet besi mone hocchilo sedin....it was awesome.
😁😁
Delete